বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন বই দোকান রকমারি.কম থেকে শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের বই সরিয়ে ফেলা হয়েছে। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের পর সাধারণ শিক্ষার্থীরা তার বই বয়কটের ডাক দেওয়ার পর বুধবার (১৭ জুলাই সকাল সাড়ে দশটায়) এই প্রতিবেদন লেখার সময় রকমারিতে জাফর ইকবালের বই নট অ্যাভেইলেবল দেখা যায়। এদিকে প্রগতি বইঘরও শিশুসাহিত্যিক ড. মুহম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে। এর আগে, এই একই ইস্যুতে ড. মুহম্মদ জাফর ইকবালের বই বিক্রি না করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বই কেনার প্লাটফর্ম ‘বুকস অব বেঙ্গল’। সামাজিক যোগাযোগ মাধ্যমে ৭৭ হাজার অনুসারী রয়েছে তাদের। জাফর ইকবালের লেখা দুই পাতার একটি চিঠির একাংশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এতে তিনি লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় আমার বিশ্ববিদ্যালয়, আমার প্রিয় বিশ্ববিদ্যালয়। তবে আমি মনে হয়, আর কোনোদিন এই বিশ্ববিদ্যালয়ে যেতে চাইব না। ছাত্রছাত্রীদের দেখলেই মনে হবে, এরাই হয়ত সেই ‘রাজাকার’. মূলত, এই মন্তব্য ঘিরেই নেটিজেনদের মধ্যে সমালোচনা তৈরি হয়েছে।
Bangladesh
93 words · 31 secBFIU Seeks Salman Muktadir’s Bank Account Details Within an Hour
The Bangladesh Financial Intelligence Unit (BFIU) has asked banks to provide popular YouTuber Salman Muqtadir’s account details, account opening form and transaction statements within 30 minutes. A commercial bank confi…
Read more→