# বেলা ৩ টা থেকে চালু হবে মোবাইলের ইন্টারনেট সেবা, গ্রাহকেরা পাবেন ৫ জিবি বোনাস > আজ রোববার দুপুর ৩টা থেকে সারা দেশে ফোর-জি মোবাইল সেবা চালু হবে। গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে এ… Published: 2024-07-28 · Desk: Bangladesh · Source: Prothom Alo আজ রোববার দুপুর ৩টা থেকে সারা দেশে ফোর-জি মোবাইল সেবা চালু হবে। গ্রাহকরা তিন দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আজ ঢাকার আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি দেশের ইন্টারনেট পরিস্থিতি নিয়ে মোবাইল অপারেটর ও বিভিন্ন সরকারি কর্মকর্তাদের ব্রিফ করেন। ১৭ জুলাই মধ্যরাত থেকে কারফিউর আগে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়, পরদিন ১৮ জুলাই রাত ৮টা ৪৫ মিনিটে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ হয়ে যায়, ফলে পুরো দেশ ইন্টারনেট-বিচ্ছিন্ন হয়ে পড়ে। পাঁচ দিন ইন্টারনেট-বিহীন থাকার পর ২৩ জুলাই রাতে কিছু প্রতিষ্ঠানের জন্য সীমিত ইন্টারনেট সংযোগ দেওয়া হয়। পরের দিন ২৪ জুলাই সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়; তবে সেবা এখনো স্বাভাবিক হয়নি। মোবাইল ইন্টারনেট এখনো বন্ধ রয়েছে। Original reporting: https://www.prothomalo.com/bangladesh/4bowfvr46f HTML: https://tezzfeed.com/bangladeshi-news/1722150542959 Bangladesh desk: https://tezzfeed.com/bangladeshi-news.md Agent map: https://tezzfeed.com/llms.txt