# এইচআরডব্লিউর নিন্দা: আমিরাতে ৫৭ বাংলাদেশির কারাদণ্ড > যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সংযুক্ত আরব আমিরাতের আদালত কর্তৃক ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়ার নিন্দা জানিয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে… Published: 2024-07-28 · Desk: Bangladesh · Source: Dhaka Post যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) সংযুক্ত আরব আমিরাতের আদালত কর্তৃক ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ড দেওয়ার নিন্দা জানিয়েছে। তাদের বিরুদ্ধে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে বিক্ষোভ ও দাঙ্গা সৃষ্টির অভিযোগ আনা হয়। রোববার আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা আবুধাবিসহ সাতটি প্রদেশের বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন। পুলিশ বিভিন্ন শহর থেকে ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে। বুধবার এক বিবৃতিতে এইচআরডব্লিউ’র আমিরাত বিষয়ক গবেষক জোয়ে শিয়া এই রায়কে ‘বিচারের নামে প্রহসন’ বলে উল্লেখ করে, বিচার প্রক্রিয়াটি অস্বাভাবিকভাবে দ্রুত হওয়া এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দেওয়ার সমালোচনা করেন। Original reporting: https://www.dhakapost.com/international/294341 HTML: https://tezzfeed.com/bangladeshi-news/1722149751283 Bangladesh desk: https://tezzfeed.com/bangladeshi-news.md Agent map: https://tezzfeed.com/llms.txt