# বিএনপি জামায়াত শিক্ষার্থীরদের অরাজনৈতিক আন্দোলনকে সহিংস করছে: জয় > প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছেন যে বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের অরাজনৈতিক ও অহিংস কোটা আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, শান্তিপ… Published: 2024-07-28 · Desk: Bangladesh · Source: RTV Online প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছেন যে বিএনপি-জামায়াত শিক্ষার্থীদের অরাজনৈতিক ও অহিংস কোটা আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লিখেছেন, শান্তিপূর্ণ আন্দোলনটি কীভাবে সহিংসতায় পরিণত হলো? কারণ, বিএনপি ও জামায়াত জোট এটিকে তাদের সহিংস আন্দোলনের জন্য ব্যবহার করেছে।গত কয়েক দিনে এই কাপুরুষরা বিক্ষোভকে ঢাল হিসাবে ব্যবহার করে জনগণকে আতংকের মধ্যে ঠেলে দিয়ে ব্যাপক সহিংসতা চালিয়েছে। আইন প্রয়োগকারী কর্মকর্তা, সাংবাদিক, সরকারী ও বেসরকারি পরিবহন এবং সম্পত্তি, গুরুত্বপূর্ণ সরকারী প্রতিষ্ঠান ও স্থাপনাসমূহকে টার্গেট করেছে তারা।তিনি বলেন, কোন ছাত্র সরকারি ও বেসরকারি সম্পত্তির প্রতি এতটা অবজ্ঞা প্রদর্শন করতে পারে না, এসব ঘটনার জন্যই কারফিউ আরোপ করতে হয়েছে এবং সরকারের এসব পদক্ষেপ তাদের একটি ইতিবাচক দায়িত্ব। Original reporting: https://www.rtvonline.com/social-media/283488 HTML: https://tezzfeed.com/bangladeshi-news/1722149582521 Bangladesh desk: https://tezzfeed.com/bangladeshi-news.md Agent map: https://tezzfeed.com/llms.txt