# ১১ আগস্টের পর স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে > কোটা সংস্কার আন্দোলনের কারণে সারাদেশে সহিংসতা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের চারদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব স্থগিত পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে,বৃহস্পতিবা… Published: 2024-07-28 · Desk: Bangladesh · Source: Dhaka Post কোটা সংস্কার আন্দোলনের কারণে সারাদেশে সহিংসতা বেড়ে যাওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের চারদিনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব স্থগিত পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে,বৃহস্পতিবার (২৫ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার ঢাকা পোস্টকে এ তথ্য জানিয়েছেন। এর আগে বুধবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তপন কুমার বলেন, ‘স্থগিত হওয়া সব পরীক্ষা ১১ আগস্টের পর অনুষ্ঠিত হবে।' আর কোনো পরীক্ষা স্থগিত হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। কোনো সিদ্ধান্ত নিলে জানানো হবে।প্রসঙ্গত, আগামী ২৮ জুলাই যথারীতি সূচি অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া সূচি অনুযায়ী আগামী ১১ আগস্ট এইচএসসির তত্ত্বীয় পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। Original reporting: https://www.dhakapost.com/education/294349 HTML: https://tezzfeed.com/bangladeshi-news/1722149411997 Bangladesh desk: https://tezzfeed.com/bangladeshi-news.md Agent map: https://tezzfeed.com/llms.txt