# চা উৎপাদনে রেকর্ড, কিন্তু রপ্তানির তুলনায় বাড়ছে আমদানি > ১০ কোটি কেজি চা উৎপাদনের মাইলফলক ছোঁয়ার সত্ত্বেও দেশে আমদানির তুলনায় রপ্তানি কমছে। ২১ মে বিশ্ব চা দিবসকে সামনে রেখে চা রপ্তানিতে নজর দিতে তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা এবং তারা মনে করেন চায়ের রপ্তানি বাড়াতে এর গুনগত মানের দি… Published: 2024-06-25 · Desk: Bangladesh · Source: Jagonews24 ১০ কোটি কেজি চা উৎপাদনের মাইলফলক ছোঁয়ার সত্ত্বেও দেশে আমদানির তুলনায় রপ্তানি কমছে। ২১ মে বিশ্ব চা দিবসকে সামনে রেখে চা রপ্তানিতে নজর দিতে তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা এবং তারা মনে করেন চায়ের রপ্তানি বাড়াতে এর গুনগত মানের দিকে নজর দেয়া গুরুত্বপূর্ণ চা বোর্ডের তথ্য অনুযায়ী দেশে চায়ের চাহিদা ৯ কোটি ২০ থেকে ৩০ লাখ কেজি। ২০২০ সালে ২১ লাখ ৭ হাজার কেজি চা রপ্তানি হয়েছিল। এরপর ২০২২ সালে ১০ লাখ কেজিতে এবং শেষ ২০২৩ সালে প্রায় ১২ লাখ কেজি চা আমদানি হয়। এবছর আমদানি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। চা ব্যবসায়ীরা মনে করেন যে ধরনের চা বাংলাদেশে আমদানি হচ্ছে তার বেশিরভাগ ভিন্ন পদের। যেগুলো বাংলাদেশে উৎপাদন হচ্ছে না। এছাড়াও গত কয়েক বছর দেশের চায়ের ভোগ ক্রমে বাড়ছে। বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান কামরান তানভীরুর রহমান বলেন, শুধু উৎপাদন বাড়ানোর, পাশাপাশি অভ্যন্তরীণ বাজারের চাহিদা মাথায় রেখে রপ্তানি বাড়াতে হবে এবং দেশে উৎপাদিত চায়ের ভালো দাম পাওয়া যাবে।’ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) মোহাম্মদ নূরুল্লাহ নূরী বলেন, চা রপ্তানি বাড়াতে ৪ শতাংশ ক্যাশ ইনসেনটিভ দেওয়া হচ্ছে। বিদেশিদের সঙ্গে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। যাতে তাদের চাহিদা অনুযায়ী মানসম্পন্ন চা বাগানে উৎপাদন হয়। অপরদিকে চা আমদানিতে উচ্চ শুল্কও রাখা হয়েছে। Original reporting: https://www.jagonews24.com/m/economy/news/943595?fbclid=IwZXh0bgNhZW0CMTAAAR3RSw4ih3kyU63lABFsrWOCNjp0QmpJr5Hrfcdin3PZvO7NrPeJpnFk-ds_aem_AaOupPMpCtSf9ASDYvlhVlHIz0xjT29X9K0tud6-mGWYih1_77d0gjY8FafqbJDq3AFlz5B8bSZMaLrbuxGxCjHV HTML: https://tezzfeed.com/bangladeshi-news/1717491522987 Bangladesh desk: https://tezzfeed.com/bangladeshi-news.md Agent map: https://tezzfeed.com/llms.txt